বাড্ডায় যুবলীগের ঝটিকা মিছিল

বাড্ডায় যুবলীগের ঝটিকা মিছিল

ফন্ট সাইজ:

রাজধানীর বাড্ডায় ঝটিকা মিছিল করেছে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন যুবলীগ। শুক্রবার দুপুর ২টার দিকে মধ্য বাড্ডার প্রগতি সরণি এলাকায় মিছিলটি বের করা হয়।
মিছিলের একটি ভিডিওতে দেখা যায়, প্রগতি সরণি এলাকায় অবস্থিত ইউ-লুপের নিচ থেকে ঢাকা মহানগর যুবলীগের ব্যানারে একটি মিছিল বের হয়। কয়েক মিনিট স্লোগান দিতে দিতে সামনের দিকে এগিয়ে যেতেই মিছিলটি শেষ হয়।