মরিশাসে দুর্ঘটনায় তিন বাংলাদেশি শ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার (৪ নভেম্বর) বিকালে দেশটির প্লেইন-দেস-পাপায়েস এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
দেশটির ডেফি মিডিয়া ও লেক্সপ্রেসের প্রতিবেদন অনুযায়ী, নিহত তিন শ্রমিক হলেন—মোহাম্মদ মিরাজ হোসেন (৩৬), হোসেন মো. বেলাল (৩৭) ও সিকদার জুবায়েদ ইসলাম (২৫)। তারা সবাই প্লেইন-দে-পাপাই এলাকার একটি অ্যালুমিনিয়াম উৎপাদনকারী প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন।
পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, বিকাল ৫টা ৫৫ মিনিটের দিকে একটি কনটেইনার থেকে কাচের প্যানেলভর্তি বাক্স নামাচ্ছিলেন ওই তিনজন। এ সময় ভারী একটি বাক্স হঠাৎ তাদের ওপর পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। তাদের লাশ দেশে পাঠানো এবং পরিবারের কাছে পৌঁছে দেওয়ার বিষয়ে কোনো তথ্য এখন পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি।
মরিশাসে কাঁচের বাক্স চাপায় ৩ বাংলাদেশির মৃত্যু
অনলাইন ডেস্ক
অনলাইন
৫৮ মিনিট আগে
৬ নভেম্বর (শুক্রবার), ২০২৬, ৩ঃ০৩ (অপরাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
