পারিবারিক কলহের জেরে গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ, স্বামী আটক
প্রতীকী ছবি

পারিবারিক কলহের জেরে গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ, স্বামী আটক

ফন্ট সাইজ:

কক্সবাজারের চকরিয়ায় পারিবারিক কলহের জেরে রুমা আক্তার নামে এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামী মানিকের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত স্বামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার উপজেলার লক্ষ্যারচর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মাঝের পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রুমা আক্তার ওই এলাকার বাসিন্দা বাহাদুরের মেয়ে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। শুক্রবার সকালে এ নিয়ে দুজনের মধ্যে বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে মানিক ক্ষিপ্ত হয়ে রুমা আক্তারকে বেধড়ক মারধর করেন। এতে তার মৃত্যু হয় বলে অভিযোগ করেছেন স্থানীয়রা।

ঘটনার খবর পেয়ে চকরিয়া থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযান চালিয়ে অভিযুক্ত মানিককে আটক করে থানায় নিয়ে যায়। এদিকে পুলিশ নিহতের মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।
পুলিশ জানায়, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

এ ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতের স্বজন ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে। তারা এ হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও দোষীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আরিফুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে অভিযুক্ত স্বামীকে আটক করেছে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে লিখিত এজাহার জমা দিলে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।