সিরাজগঞ্জের তাড়াশে হাম-রুবেলার প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে জনগণকে সম্পৃক্ত করে কমিউনিটি সভা অনুষ্ঠিত হয়েছে। ইউনিসেফের কারিগরি সহযোগিতায় ও ইসলামিক ফাউন্ডেশন তাড়াশের আয়োজনে বুধবার সকাল ১১টায় উপজেলার দেশীগ্রাম ইউনিয়নের দেশীগ্রাম পূর্বপাড়া ওই কমিউনিটি সভা অনুষ্ঠিত হয়েছে। উপস্থিত জনগণের উদ্দেশ্য হাম-রুবেলার প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে সচেতনতামূলক বক্তব্য রাখেন কমিউনিটি সভা বাস্তবায়নকারী মোছা. মান্জু আক্তার বানু। এ সময় উপস্থিত ছিলেন, ইসলামিক ফাউন্ডেশনের মডেল কেয়ারটোকার মো. আব্দুল মাজিদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সভায় এলাকার বিভিন্ন বয়সের নারীরা অংশগ্রহণ করেন।
তাড়াশে হাম-রুবেলার প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে কমিউনিটি সভা
চলনবিল (সিরাজগঞ্জ) প্রতিনিধি
৬ নভেম্বর (শুক্রবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
