টেকনাফে মানবপাচার চক্রের গুলিতে সেনা সদস্য আহত

টেকনাফে মানবপাচার চক্রের গুলিতে সেনা সদস্য আহত

ফন্ট সাইজ:

কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের মোচনী ক্যাম্পে মানবপাচার চক্রের সন্ত্রাসী বাহিনীর গুলিতে সেনাবাহিনীর এক সদস্য গুরুতর আহত হয়েছেন। তার অবস্থা আশঙ্কাজনক। বৃহস্পতিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। তাকে সামরিক পাহারায় অ্যাম্বুলেন্সে করে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হয়েছে।

এ ঘটনায় আরো কয়েকজন আহত হয়েছেন বলেও জানা গেছে।
বিষয়টি নিশ্চিত করে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর- আইএসপির এর পক্ষ থেকে এক খুদে বার্তায় জানানো হয়েছে, সেনাবাহিনী, বিজিবি ও পুলিশের যৌথ অভিযানে টেকনাফে মানবপাচার চক্রের সাথে গুলি বিনিময়ে ১ জন সেনা আহত হয়েছেন। এই ঘটনায় ৩ জন গ্রেপ্তার ও ৫৭ জনকে উদ্ধার করা হয়েছে।