মুক্তি পাচ্ছে ভাবনার ‘যাপিত জীবন’

মুক্তি পাচ্ছে ভাবনার ‘যাপিত জীবন’

ফন্ট সাইজ:

দেশভাগ ও ভাষা আন্দোলনের পটভূমিতে সেলিনা হোসেনের উপন্যাস অবলম্বনে নির্মিত সিনেমা ‘যাপিত জীবন’ মুক্তি পাবে আগামী ২০শে নভেম্বর। হাবিবুল ইসলাম হাবিব পরিচালিত সরকারি অনুদানের সিনেমাটিতে অন্যতম চরিত্রে অভিনয় করেছেন আশনা হাবিব ভাবনা। আরও রয়েছেন— আফজাল হোসেন, রোকেয়া প্রাচী প্রমুখ। সিনেমাটির পোস্টার প্রকাশ করেছে ইমপ্রেস টেলিফিল্ম ও জাজ মাল্টিমিডিয়া। তিন বছরের অপেক্ষা শেষে সিনেমাটি মুক্তি পাওয়ায় উচ্ছ্বসিত ভাবনা।