নাটকে সময়ের জনপ্রিয় জুুটি নিলয় আলমগীর ও জান্নাতুল সুমাইয়া হিমি। একসঙ্গে অসংখ্য নাটকে অভিনয় করেছেন তারা। ইউটিউবে ভিউয়ের দিক দিয়েও তাদের নাটকগুলো বেশ এগিয়ে। এবার নতুন নাটকে দেখা মিলবে এ জুটির। নাটকের নাম ‘ম্যাজিক বস’। পাপ্পু রাজের রচনায় এটি পরিচালনা করেছেন মেহেদী রনি। কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন— নিলয় আলমগীর ও হিমি। নাটকটি আজ রাত ১০টা ৩০ মিনিটে মাছরাঙা টেলিভিশনে প্রচারিত হবে।
নিলয়-হিমির ‘ম্যাজিক বস’
স্টাফ রিপোর্টার
৬ নভেম্বর (শুক্রবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
