রহস্যের আবহে ফিরছেন সিও

রহস্যের আবহে ফিরছেন সিও

ফন্ট সাইজ:

ভৌতিক গল্পের মাধ্যমে বড় পর্দায় ফিরছেন দক্ষিণ কোরীয় অভিনেত্রী সিও ইয়ে-জি। দীর্ঘ পাঁচ বছরের বিরতি কাটিয়ে ‘গিউমওল্ডো’ সিনেমায় দেখা যাবে তাকে। জোসোন রাজবংশের ঐতিহাসিক নথিতে থাকা নরমাংস ভক্ষণের ঘটনা অবলম্বনে তৈরি হচ্ছে ছবিটি। এতে কিম জি হু চরিত্রে অভিনয় করবেন সিও। গল্পে রহস্যময় এক দ্বীপে গিয়ে অলৌকিক ঘটনার মুখোমুখি হন তিনি। ছবিটি পরিচালনা করছেন বেক ডং হুন।