‘নসীব’ এ বলিউডের মুকেশ ঋষি

‘নসীব’ এ বলিউডের মুকেশ ঋষি

ফন্ট সাইজ:

ঢালিউডের নতুন সিনেমা ‘নসীব’ এ দেখা যাবে বলিউডের দাপুটে খলনায়ক মুকেশ ঋষিকে। এর মাধ্যমে এই প্রথম তিনি বাংলাদেশের কোনো চলচ্চিত্রে কাজ করতে যাচ্ছেন। পরিচালক মোহাম্মদ ইকবালের নতুন সিনেমা ‘নসীব’-এ প্রধান খলনায়কের চরিত্রে অভিনয় করবেন মুকেশ ঋষি। সিনেমাটির গল্প ভাবনা ও প্রযোজনায় রয়েছেন আরশাদ আদনান। আগামী ঈদুল ফিতরকে লক্ষ্য রেখে সিনেমাটি নির্মাণের পরিকল্পনা করা হয়েছে। নির্মাতা মোহাম্মদ ইকবাল জানিয়েছেন, সিনেমাটির শুটিংয়ে অংশ নিতে চলতি নভেম্বরেই বাংলাদেশে আসবেন মুকেশ ঋষি।

তার জন্য সিনেমাটিতে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ অ্যাকশন দৃশ্য রাখা হয়েছে। এসব দৃশ্যের শুটিংয়ে সরাসরি অংশ নেবেন এই অভিনেতা।‘নসীব’ সিনেমার প্রথম পর্যায়ের শুটিং ইতোমধ্যে কক্সবাজারের বিভিন্ন মনোরম লোকেশনে সম্পন্ন হয়েছে। এবার দ্বিতীয় পর্যায়ের শুটিং শুরু করতে যাচ্ছে নির্মাতা ও তার পুরো টিম। পরিচালক জানিয়েছেন, দ্বিতীয় পর্যায়ের শুটিংয়ের জন্য ইউনিট বগুড়ায় যাচ্ছে। আগামী ৯ নভেম্বর থেকে সেখানে সিনেমার মূল শুটিং শুরু হওয়ার কথা রয়েছে। এই শুটিং পর্বেই মুকেশ ঋষির অংশগ্রহণের প্রস্তুতি নেওয়া হচ্ছে।