গাজীপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৪

গাজীপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৪

ফন্ট সাইজ:

গাজীপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে চারজন দগ্ধ হয়েছেন। বুধবার রাত ৯টার দিকে মহানগরের নাওজোড় এলাকায় রিয়াজ ফিলিং স্টেশনসংলগ্ন ইউনাইটেড সিলিন্ডার রি-টেস্টিং সেন্টার-২ এ ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন—আশরাফুল (২৬), নাঈম (২৫), আহাদ (১৯) ও আবদুল্লাহ (১৮)। তাদেরকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানান চিকিৎসক।

দগ্ধ ব্যক্তিদের মধ্যে আবদুল্লাহ ও আহাদকে হাসপাতালের এইচডিইউতে (উচ্চমাত্রার পর্যবেক্ষণ ও চিকিৎসার ইউনিট) রাখা হয়েছে। আর নাঈম জরুরি বিভাগে পর্যবেক্ষণে আছেন। আহাদের অবস্থা আশঙ্কাজনক।

জাতীয় বার্ন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. সুলতান মাহমুদ শিকদার বলেন, ‘দগ্ধ ৪ জনের মধ্যে ৩ জনকে ভর্তি করা হয়েছে এবং একজনকে জরুরি বিভাগে পর্যবেক্ষণে রাখা হয়েছে। আহাদের শরীরের ৫৫ শতাংশ, আবদুল্লাহর ২০ শতাংশ, আশরাফুলের ১৫ শতাংশ ও নাঈমের ৪ শতাংশ দগ্ধ হয়েছে।’