চট্টগ্রামের সীতাকুণ্ডে বিশ্ববিদ্যালয় ছাত্রী মাইশার সড়ক দুর্ঘটনায় মৃত্যুর পর শিক্ষার্থীদের দাবির মুখে দুর্ঘটনাস্থলসহ ঝুঁকিপূর্ণ সড়কে স্পিড ব্রেকার নির্মাণের কাজ শুরু করেছে প্রশাসন। একইসঙ্গে বিদ্যালয়ের সামনে মহাসড়কে মোবাইল কোর্ট পরিচালনা করে চার থেকে পাঁচটি যানবাহনকে জরিমানা করা হয়েছে।
বুধবার দুপুরে স্পিড ব্রেকার নির্মাণকাজ শুরু হয়ে বিকাল ৫টার দিকে শেষ হয়। আন্দোলনকারী শিক্ষার্থীরা জানান, মাইশার মৃত্যুর ঘটনাস্থল থেকেই এ কাজ শুরু করা হয়েছে। শিক্ষার্থীদের আন্দোলন ও দাবির পরিপ্রেক্ষিতে প্রশাসন সড়কের নিরাপত্তা নিশ্চিত করতে উদ্যোগ নিয়েছে। এদিকে, একই সময়ে বিদ্যালয়ের সামনে মহাসড়কে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় ট্রাফিক আইন অমান্যসহ বিভিন্ন অনিয়মের দায়ে চার থেকে পাঁচটি যানবাহনকে জরিমানা করা হয়েছে বলে জানা গেছে।
আন্দোলনকারী শিক্ষার্থীরা বলেন, আমাদের বোন মাইশার রক্ত বৃথা যেতে দেয়া হয়নি। প্রশাসন আমাদের দাবিগুলো গুরুত্বের সঙ্গে নিয়ে কাজ শুরু করেছে। আমরা চাই, সড়কে নিরাপত্তা নিশ্চিত হোক। ভবিষ্যতে আর কোনো মাইশাকে যেন সড়ক দুর্ঘটনায় প্রাণ হারাতে না হয়।
বিশ্ববিদ্যালয় ছাত্রী নিহতের পর সীতাকুণ্ডে সড়কে স্পিড ব্রেকার নির্মাণ
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
৫ নভেম্বর (বৃহস্পতিবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
