ময়মনসিংহের ত্রিশালে মাছবাহী ট্রাকের ধাক্কায় তাওহীদ (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে কালীর বাজার-বৈলর সড়কের মোশাররফ হোসেন পুলিশের বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত তাওহীদ উপজেলার কাঁঠাল ইউনিয়নের বানিয়াধলা গ্রামের মো. ইমামুল হাসানের ছেলে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, অসুস্থ ছেলেকে চিকিৎসকের কাছে নিয়ে যাওয়ার জন্য বাবা ইমামুল হাসান বাইসাইকেলে বসিয়ে কালীর বাজারের দিকে যাচ্ছিলেন। পথে মোশাররফ হোসেন পুলিশের বাড়ির সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি অজ্ঞাতনামা মাছবাহী ট্রাক বেপরোয়া গতিতে সড়কের উল্টো পাশ দিয়ে এসে তাদের বাইসাইকেলে ধাক্কা দেয়। এতে বাইসাইকেলের পেছনে বসা শিশু তাওহীদ ছিটকে সড়কে পড়ে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ত্রিশাল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শেখ গোলাম মোস্তফা রুবেল দুর্ঘটনায় শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, ঘাতক ট্রাক ও চালককে শনাক্ত করে আটকের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
অসুস্থ শিশুকে ডাক্তারের কাছে নেয়ার পথে ট্রাকের ধাক্কায় মৃত্যু
ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি
৫ নভেম্বর (বৃহস্পতিবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
