মাদক সেবনের দায়ে রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আলী আহম্মদকে ১৫ দিনের কারাদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট। বুধবার বিকালে উপজেলা নির্বাহী অফিসার এসএম আব্দুল্লাহ বিন শফিক ডোপ টেস্টে সুনির্দিষ্ট প্রমাণ পাওয়ায় তাকে এ দণ্ড প্রদান করেন। এর আগে, গত মঙ্গলবার রাতে রূপগঞ্জ থানা পুলিশের একটি দল মাদকবিরোধী অভিযানকালে রূপগঞ্জের মাঝিনা এলাকা থেকে মাদক সেবনরত অবস্থায় আলী আহম্মদকে আটক করে। পরে তাকে নারায়ণগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়।
অপরদিকে, দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আলী আহম্মদকে দল থেকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দল। দুপুরে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।
মাদক সেবনের দায়ে স্বেচ্ছাসেবক দল নেতার কারাদণ্ড, দল থেকে বহিষ্কার
স্টাফ রিপোর্টার, রূপগঞ্জ থেকে
৫ নভেম্বর (বৃহস্পতিবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
