মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টির ভরাডুবির পর ভোল পাল্টালেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, দেশের ভালোর জন্য আমি ডেমোক্রেটদের সঙ্গে কাজ করবো।
এর আগে নির্বাচনী প্রচারণার শেষ পর্যায়ে ট্রাম্প হুঁশিয়ারি দেন যে, নির্বাচনে ডেমোক্রেটরা জয়ী হলে তিনি তাদের প্রস্তাবিত সকল বিলে ভেটো দেবেন।
এ ছাড়া প্রাথমিকভাবে ফল প্রকাশের পর নিজের সোশ্যাল মিডিয়ায় ‘ভেটো’ লেখা একটি টুপির ছবি পোস্ট করেন।
তবে পরবর্তীতে ট্রাম্প মিশ্র বার্তা দিয়েছেন। সংবাদ সংস্থাগুলোকে মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, আমি বাকি দুই বছরের জন্য শুধু বসে থেকে ভেটো দিতে চাই না, আমি চাই কিছু হোক।
ট্রাম্প বলেন, আমি ইতোমধ্যে ডেমোক্রেটের নির্দিষ্ট কিছু নেতার সঙ্গে কথা বলেছি। ডেমোক্রেট দলে আমার অনেক বন্ধু আছে বলে জানান ট্রাম্প। তবে তাদের পরিচয় তিনি প্রকাশ করেননি।
এদিকে সর্বশেষ খবর অনুযায়ী, সিনেটের পর প্রতিনিধি পরিষদেও বাজিমাত করেছে ডেমোক্রেটরা। দলটি ২১৯টি হাউস আসন নিশ্চিত করার মাধ্যমে নিম্নকক্ষেও নিয়ন্ত্রণ অর্জন করেছে।
এবিসি নিউজে প্রকাশিত এখন পর্যন্ত প্রাপ্ত ফলাফলে প্রতিনিধি পরিষদে ২৩২ আসন পেয়েছে ডেমোক্রেটরা। আর রিপাবলিকানরা পেয়েছে ১৬৭ আসন।
এ ছাড়া ১০০ সদস্যের মার্কিন সিনেটে ডেমোক্রেটরা ৫৪টি আসন পেয়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা ও নিয়ন্ত্রণ নিশ্চিত করেছে, আর রিপাবলিকানরা পেয়েছে ৪৩টি আসন।
ভোল পাল্টালেন ট্রাম্প, বললেন সবকিছুতে ভেটো দেব না
মানবজমিন ডেস্ক
বিশ্বজমিন
২ ঘন্টা আগে
৪ নভেম্বর (বুধবার), ২০২৬, ৪ঃ১৪ (অপরাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
