ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে বিএনপি জোট প্রার্থিকে সমর্থন দিলেন জাতীয় পার্টির মৃধা

ফন্ট সাইজ:

নির্বাচনের আগ মুহুর্তে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে বিএনপি জোট প্রার্থি জমিয়ত নেতা মাওলানা জুনায়েদ আল হাবীবকে সমর্থন দিয়েছেন জাতীয় পার্টির প্রার্থী জিয়াউল হক মৃধা। মঙ্গলবার বিকেলে নির্বাচন থেকে সরে দাঁড়ানো জাতীয় পার্টির প্রার্থী এডভোকেট জিয়াউল হক মৃধা তার ফেসবুকে দেয়া এক ভিডিও বক্তব্যে ওই আসনের বিএনপি জােট প্রার্থীকে  সমর্থন ব্যক্ত করেন।
স্বাধীন ও স্বতঃস্ফূর্তভাবে নির্বাচনী প্রচারণা চালাতে না পারার অভিযোগ এনে গত রবিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন এডভোকেট মৃধা। তিনি এই আসন থেকে এর আগে ২০০৮ ও ২০১৪ সালে মহাজোট প্রার্থী হিসেবে এমপি নির্বাচিত হন। 
উল্লেখ এই আসনে জুনায়েদ আল হাবীব খেজুর গাছ প্রতীকে নির্বাচন করছেন।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন