নির্বাচনে পরাজয়ের জন্য ব্যালটে নিজের নাম না থাকাকে দায়ী করলেন ট্রাম্প

নির্বাচনে পরাজয়ের জন্য ব্যালটে নিজের নাম না থাকাকে দায়ী করলেন ট্রাম্প

ফন্ট সাইজ:

এবার মার্কিন কংগ্রেসের মধ্যবর্তী নির্বাচনে ক্ষমতাসীন রিপাবলিকানদের ভরাডুবি হচ্ছে বলে বিভিন্ন প্রক্ষেপণে বলা হচ্ছে। অর্থাৎ রিপাবলিকানরা কংগ্রেসের নিম্ন কক্ষ প্রতিনিধি পরিষদ ও উচ্চ কক্ষ সিনেটের নিয়ন্ত্রণ হারানোর পথে। দলের এই পরাজয়ের জন্য ব্যালটে নিজের নাম না থাকাকে দায়ী করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।

নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে ট্রাম্প লিখেছেন, ‘ব্যালটে আমার নাম ছিল না। যদি থাকত, তাহলে আমরা ভূমিধস জয় পেতাম! বিষয়টির প্রতি আপনাদের মনোযোগ দেয়ার জন্য ধন্যবাদ।’ ব্যালটে নিজের নাম না থাকলেও গত এক মাসে কয়েক ডজনবার ভোটারদের প্রতি আহ্বান জানিয়েছেন ট্রাম্প, যেন তারা ধরে নেন যে ব্যালটে তার নাম রয়েছে। গত এক মাসে তার প্রতিটি নির্বাচনী সমাবেশেও একই আহ্বান জানিয়েছেন তিনি। এ খবর দিয়েছে অনলাইন এনবিসি নিউজ।