ডেমোক্রেট দলের জন ওসফ মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পকে ‘লাম্ব ডাক’ বা খোঁড়া বলে অভিহিত করেছেন। তিনি বলেছেন, ডেমোক্রেট প্রার্থীদের ‘ব্যাপক ও সুনির্দিষ্ট বিজয়’ উপহার দিয়ে আমেরিকান ভোটাররা ‘খোঁড়াতে থাকা’ প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পকে প্রত্যাখ্যান করেছেন।
জর্জিয়া অঙ্গরাজ্যের মার্কিন সিনেট আসনে রিপাবলিকান প্রার্থী মাইক কলিন্সকে পরাজিত করে বিজয়ী ভাষণে ওসফ বলেন, ব্যাপক ও সুনির্দিষ্ট বিজয়ের মধ্য দিয়ে আমেরিকান জনগণ ব্যর্থ, খোঁড়াতে থাকা প্রেসিডেন্ট ডনাল্ড জে. ট্রাম্পের অধঃপতন, দুর্নীতি ও অযোগ্যতার কারণে তাকে প্রত্যাখ্যান করেছে। তিনি আরও বলেন, বাস্তবতা হলো, আমরা দীর্ঘদিন ধরে বড় অর্থের প্রভাবে পরিচালিত সংকীর্ণ ও স্বার্থপর রাজনীতিতে আটকে আছি। এই রাজনীতি স্থির নৈতিক নীতিমালা থেকে বিচ্ছিন্ন এবং অনতিক্রম্য বিভাজনের কাছে আত্মসমর্পণ করেছে।
