ট্রাম্প প্রশাসনের জবাবদিহি নিশ্চিত করার অঙ্গীকার নিউইয়র্কের গ্রেস মেংয়ের

ট্রাম্প প্রশাসনের জবাবদিহি নিশ্চিত করার অঙ্গীকার নিউইয়র্কের গ্রেস মেংয়ের

ফন্ট সাইজ:

নিউইয়র্কের ৬ষ্ঠ কংগ্রেসনাল ডিস্ট্রিক্ট থেকে পুনর্নির্বাচিত হয়েছেন গ্রেস মেং। তিনি বলেছেন, এ পর্যন্ত ডেমোক্রেট দলের বিজয় শুধু পদোন্নতি নয়, বরং তাদের প্রতি জনগণের দেয়া একটি ‘ম্যান্ডেট’ বা দায়িত্ব পালনের নির্দেশ।

আল জাজিরাকে দেয়া সাক্ষাৎকারে গ্রেস মেং বলেছেন, নতুন কংগ্রেসে ডনাল্ড ট্রাম্পের প্রশাসনের জবাবদিহি নিশ্চিত করতে তিনি চাপ প্রয়োগ করবেন। তিনি বলেন, ট্রাম্প কংগ্রেসকে সরকারের তৃতীয় ও স্বাধীন একটি শাখা হিসেবে বিবেচনা করেননি। তিনি শুধু নিজের ইচ্ছামতো সবকিছু করে যাচ্ছেন।