রিপাবলিকানদের কাছ থেকে আসন ছিনিয়ে আনলেন ডেমোক্রেট অ্যাজার

রিপাবলিকানদের কাছ থেকে আসন ছিনিয়ে আনলেন ডেমোক্রেট অ্যাজার

ফন্ট সাইজ:

রিপাবলিকানদের ভোটের দুর্গে হানা দিয়েছেন ডেমোক্রেট দলের প্রার্থী জেমি অ্যাজার। তিনি যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলাইনা অঙ্গরাজ্যের ১১তম কংগ্রেসনাল ডিস্ট্রিক্ট থেকে প্রতিনিধি পরিষদের নির্বাচনে জয়ী হয়েছেন। এর মধ্য দিয়ে রিপাবলিকানদের দখলে থাকা একটি আসন ডেমোক্রেটদের হাতে চলে এসেছে। জেমি অ্যাজারের মালিকানাধীন একটি প্রতিষ্ঠান চারণভূমিতে লালনপালন করা পশুর মাংস বিক্রি করে। পশ্চিম নর্থ ক্যারোলাইনার কৃষিনির্ভর পরিবারে তার বেড়ে ওঠা। তার পরিবারের কৃষিকাজের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে। তার দাদা একসময় এই কংগ্রেসনাল ডিস্ট্রিক্টের প্রতিনিধিত্ব করেছিলেন। কয়েক দশক পর জেমি অ্যাজারই প্রথম ডেমোক্রেট, যিনি এই আসন থেকে প্রতিনিধি পরিষদে নির্বাচিত হয়েছেন।