বাংলাদেশের পোশাক শ্রমিকদের চলমান আন্দোলনের পরি¯ি’তির ওপর গভীর নজর রাখছে ভারত। মঙ্গলবার নয়াদিল্লিতে নিয়মিত ব্রিফিংয়ে এ কথা জানান দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। বাংলাদেশের পোশাক শ্রমিকদের চলমান আন্দোলন নিয়ে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে জয়সওয়াল বলেন, সেখানে কিছু ঘটনা ঘটেছে এবং ভারত সেসব ঘটনার ওপর নজর রাখছে। পাশাপাশি বাংলাদেশের সঙ্গে ইতিবাচক, গঠনমূলক ও ভবিষ্যৎমুখী সম্পর্ক গড়ে তোলার প্রত্যাশাও পুনর্ব্যক্ত করেছেন জয়সওয়াল। বাংলাদেশ-চীনের পাশাপাশি পাকিস্তানের সঙ্গে ক্রমবর্ধমান যোগাযোগের প্রেক্ষাপটে দুই দেশের সম্পর্কের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, বাংলাদেশের সঙ্গে ইতিবাচক, গঠনমূলক ও ভবিষ্যৎমুখী সম্পর্ক গড়ে তুলতে চায় ভারত। এটি ভারতের প্রত্যাশা এবং এ লক্ষ্য অর্জনে কাজ করতে নয়াদিল্লি প্রতিশ্রুতিবদ্ধ। প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়েও কথা বলেন জয়সওয়াল। তিনি জানান, বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ভারত সফরের আমন্ত্রণ ইতিমধ্যে জানানো হয়েছে। এ বিষয়ে তিনি বলেন, আমরা ইতিমধ্যে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ভারত সফরের আমন্ত্রণ জানিয়েছি। এখন দেখা যাক। এছাড়া ট্রানজিট ও গঙ্গার পানি বণ্টন চুক্তি নিয়ে প্রশ্নের জবাবে জয়সওয়াল আন্তঃসীমান্ত নদীর পানি নিয়ে আলোচনার কাঠামোগত ব্যব¯’া হিসেবে যৌথ নদী কমিশনের কথা উল্লেখ করেন। গঙ্গাসহ সব আন্তঃসীমান্ত নদী নিয়ে আলোচনার জন্য এটিই কাঠামোগত ব্যব¯’া বলে জানান তিনি। এ বিষয়ে নতুন কোনো তথ্য তার কাছে নেই বলেও উল্লেখ করেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই মুখপাত্র।
পোশাক শ্রমিকদের আন্দোলনে নজর রাখছে ভারত
কূটনৈতিক রিপোর্টার
অনলাইন
৫২ মিনিট আগে
৪ নভেম্বর (বুধবার), ২০২৬, ১ঃ৩৫ (পূর্বাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
