স্ত্রী হত্যা মামলায় যুবদল নেতা গ্রেপ্তার

স্ত্রী হত্যা মামলায় যুবদল নেতা গ্রেপ্তার

ফন্ট সাইজ:

রাঙ্গাবালীতে দ্বিতীয় স্ত্রী ফারহানা ইয়াসমিন শিলাকে আত্মহত্যায় প্ররোচনা করা মামলায় উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রাসেল মাহমুদকে গ্রেপ্তার করেছে এসআরবি-১০। মঙ্গলবার দুপুরে ঢাকার কেরানীগঞ্জ থানার দক্ষিণ কেরানীগঞ্জ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জসীম উদ্দিন। তিনি বলেন, থানা-পুলিশের দেয়া তথ্যের ভিত্তিতে এসআরবি-১০-এর একটি দল অভিযান চালিয়ে মামলার প্রধান আসামি ও নিহত গৃহবধূর স্বামী রাসেল মাহমুদকে গ্রেপ্তার করে। র‌্যাবের কাছ থেকে তাকে বুঝে নিয়ে আদালতে পাঠানো হবে। ঘটনার পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন।
এর আগে গত শুক্রবার সকালে রাঙ্গাবালী উপজেলা সদর ইউনিয়নের বাহেরচর বাজারসংলগ্ন একটি বাসা থেকে ফারহানা ইয়াসমিন শিলার মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় ফারহানার পরিবারের সদস্যরা হত্যার অভিযোগ তুলে থানায় মামলা করতে গেলে পুলিশ তাদের অভিযোগ অনুযায়ী মামলা না নিয়ে অপমৃত্যুর মামলা গ্রহণ করে ফিরিয়ে দেয় বলে অভিযোগ করেন স্বজনেরা। এর প্রতিবাদে গত সোমবার দুপুরে নিহতের স্বজন ও এলাকাবাসী মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন। পরে তারা রাঙ্গাবালী থানা ঘেরাও করে হত্যার ঘটনায় মামলা গ্রহণ এবং আসামিদের গ্রেপ্তারের দাবি জানান। পুলিশ সুপার মো. আবু ইউসুফের হস্তক্ষেপে পরে মামলা গ্রহণে সম্মত হয় পুলিশ। ওই দিন নিহত ফারহানার ছোট ভাই ও রাঙ্গাবালী উপজেলা বিএনপি’র সহ-সভাপতি রাইসুল ইসলাম কমল থানায় মামলা করেন। এতে ফারহানার স্বামী রাসেল মাহমুদ ও তার চাচাতো ভাই সোহান বয়াতিকে আসামি করা হয়।
বলেন, মরদেহের সুরতহাল প্রতিবেদনে হত্যার আলামত শনাক্ত হয়নি। এ কারণে আত্মহত্যায় প্ররোচনার মামলা করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদনে হত্যার অভিযোগের সত্যতা পাওয়া গেলে সে অনুযায়ী ধারাগুলো অন্তর্ভুক্ত করে আদালতে অভিযোগপত্র দেয়া হবে।