সখীপুরে ফিড মিলে অগ্নিকাণ্ড

ফন্ট সাইজ:

টাঙ্গাইলের সখীপুরে নাঈম-রূপা লেয়ার খামার, রাইস মিল অ্যান্ড ফিড মিলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। উপজেলার আন্দি গ্রামে গত শুক্রবার দুপুরে এ অগ্নিকাণ্ড ঘটে। এতে পোল্ট্রি মুরগি, মাছ ও গরুর খাবার, ভুট্টার বস্তা পুড়ে গেছে। এ ছাড়াও খাবার তৈরি করার বিভিন্ন ধরনের মেডিসিন আগুনে পুড়ে নষ্ট হয়েছে। এতে প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানায় ওই ফিড মিলের মালিক মো. হাসমত আলী।] সরজমিন গিয়ে দেখা যায়, আগুন লেগে ফিড মিলের ভেতরে বিভিন খাদ্যের বস্তা ও ভুট্টার বস্তা পুড়ে গেছে। ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে ওষুধসহ অন্যান্য মালামাল। আগুন লাগার সংবাদ শুনে সখীপুরের ফায়ার সার্ভিস স্টেশনের লোকজন এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।

বিদ্যুতের শর্টসার্কিট থেকে এ আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বলে জানায় ফায়ার সার্ভিসের কর্মকর্তারা। স্থানীয়রা জানায়, সময়মতো ফায়ার সর্ভিসের লোকজন এসেছিল বলে কিছুটা রক্ষা পাওয়া গেছে না হলে সব কিছু পুড়ে শেষ হয়ে যেতো। ফিড মিল মালিক হাসমত আলী মানবজমিনকে জানায়, শুক্রবার মিল বন্ধ ছিল, কোনো কাজ ছিল না। আমি জুমার নামাজে যাওয়ার জন্য মিলের অফিস বন্ধ করি আর শ্রমিককে বাড়িতে পাঠাই দুপুরের খাবার খাওয়ার জন্য। নামাজ শেষ করতে না করতেই মানুষের চিল্লাপালার শব্দ শুনি। দৌড়ে গিয়ে দেখি আমার মিলে আগুন।
ফায়ার সার্ভিসের লোকজন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। খাবার, ভুট্টা ও ওষুধ পুড়ে প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে আমার ধারণা।
হ্ন