ভোলাহাটে জিপিএ-৫ পেয়েছেন ৭ জন, সবাই মেয়ে

ফন্ট সাইজ:

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলায় ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছেন ৭ জন শিক্ষার্থী। তাদের সবাই মেয়ে। উপজেলার ভোলাহাট সরকারি মহিলা কলেজের মানবিক বিভাগের একজন এবং খালেআলমপুর দারুস সুন্নাত আলিম মাদ্রাসার কারিগরি শাখা থেকে ৬ জন শিক্ষার্থী এ কৃতিত্ব অর্জন করেছেন। রাজশাহী, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে উপজেলার ১১টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে মোট ৭১৪ জন পরীক্ষার্থী অংশ নেন। তাদের মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৩০৬ জন। জিপিএ-৫ পেয়েছেন ৭ জন, যাদের সবাই মেয়ে শিক্ষার্থী।