বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল শিশুর

ফন্ট সাইজ:

ফরিদপুরের সালথায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নাহিদ খান (৮) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার যদুনন্দী ইউনিয়নের বড় খারদিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত নাহিদ খারদিয়া গ্রামের মো. নাজমুল খানের ছেলে। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন যদুনন্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রফিক মোল্যা। নিহতের পরিবার জানান, সোমবার সকালে বাড়ির আশপাশে অবস্থান করার সময় অসাবধানতাবশত একটি বৈদ্যুতিক তারের সংস্পর্শে আসে নাহিদ। এতে সে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অচেতন হয়ে পড়ে। পরে দ্রুত তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে জরুরি বিভাগে নেয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন। আদরের সন্তান নাহিদের এমন আকস্মিক মৃত্যুতে পাগলপ্রায় মা-বাবা। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।