ফের ৩ দিনের রিমান্ডে দীপ

তাহসিফের মৃত্যু

ফের ৩ দিনের রিমান্ডে দীপ

ফন্ট সাইজ:

বিমান বাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরির মৃত্যুর ঘটনায় রিমান্ডে থাকা  'জুনিয়র বন্ধু' শাহরিয়ার রেজা দীপকে ফের তিন দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। মঙ্গলবার  দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. হাসান শাহাদাত দীপকে জিজ্ঞাসাবাদের জন্য তার বিরুদ্ধে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

এর আগে চার দিনের রিমান্ড শেষে মঙ্গলবার দীপকে আদালতে আনা হয়। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে নৌ পুলিশের টঙ্গী ফাঁড়ির পরিদর্শক ফিরোজ উদ্দিন তাকে আবারও সাত দিনের রিমান্ডে চেয়ে আবেদন করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন রিমান্ডের পক্ষে শুনানি করেন। আসামি পক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল ও জামিন চেয়ে শুনানি করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে রিমান্ডের আদেশ দেন।