সৌদি আরবের মক্কা আল-মুকারামাহ অঞ্চলে একটি ড্রোন প্রতিহত করার দাবি করেছে সৌদি নেতৃত্বাধীন জোট। কর্মকর্তাদের বরাতে এই তথ্য জানিয়েছে সৌদি প্রেস এজেন্সি (এসপিএস)।
তবে ইরান সমর্থিত ইয়েমেনের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী হুতিরা বলেছে, তারা আজকে সৌদি আরবে কোনো অভিযান চালায়নি। হুতিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি বলেছেন, সৌদি ভূখণ্ড লক্ষ্য করে আজকে কোনো হামলা চালানো হয়নি।
সাম্প্রতিক সময়গুলোতে সৌদি আরবের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে হুতিরা।
তবে গোষ্ঠীটি দাবি করেছে, তারা পবিত্র নগরী মক্কা ও মদিনা লক্ষ্য করে কোনো হামলা চালায়নি।
