গাজীপুরের টঙ্গীতে সাত বছর বয়সী এক শিশুকে যৌন হয়রানির অভিযোগের ঘটনাকে কেন্দ্র করে মাদ্রাসায় হামলা ও ভাঙচুরের মামলায় আলোচিত সেই অভিভাবক শাহজালাল রুমীকে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আগামী চার সপ্তাহের মধ্যে তাঁকে গাজীপুর মহানগর জজ আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেয়া হয়েছে। মঙ্গলবার বিচারপতি মো. সেলিম এবং বিচারপতি মো. আসিফ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে জামিন আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মোহাম্মদ মাহবুবুর রহমান খান, অ্যাডভোকেট বেল্লাল হোসাইন এবং অ্যাডভোকেট এইচ এম রুহুল আমিন মোল্লা। মামলার বিবরণ থেকে জানা যায়, সাত বছর বয়সী এক শিশুকে যৌন হয়রানির অভিযোগের ঘটনাকে কেন্দ্র করে টঙ্গীর একটি মাদ্রাসায় হামলা ও ভাঙচুরের অভিযোগে মামলা দায়ের করা হয়। ওই মামলায় সংশ্লিষ্ট অভিভাবকের বিরুদ্ধে অভিযোগ আনা হলে বিষয়টি গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার সৃষ্টি করে।
পরবর্তী সময়ে তার পক্ষে গত ২৬শে অক্টোবর হাইকোর্টে আগাম জামিনের আবেদন করা হলে শুনানি শেষে আদালত এ জামিন মঞ্জুর করেন।
মাদ্রাসায় হামলা-ভাঙচুর মামলা
শাহজালাল রুমীকে ৪ সপ্তাহের মধ্যে আত্নসমর্পণের নির্দেশ
স্টাফ রিপোর্টার
অনলাইন
২ ঘন্টা আগে
৩ নভেম্বর (মঙ্গলবার), ২০২৬, ৩ঃ৫০ (অপরাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
