আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারাধীন মামলার রায় পক্ষে পাইয়ে দেয়ার আশ্বাস দিয়ে এক আসামির পরিবারের কাছে টাকা দাবি করার অভিযোগ ওঠা সাবেক প্রসিকিউটর সাইমুম রেজা পিয়াস দেশ ত্যাগ করেছেন। গত ৩১শে অক্টোবর রাতে তিনি ইতালির উদ্দেশে দেশ ছাড়েন। ওই রাতে ইমিগ্রেশনে গোয়েন্দা সংস্থা তাকে আটকে দিলেও তার বিরুদ্ধে কোনো মামলা না থাকায় শেষ পর্যন্ত তিনি নির্বিঘ্নে ইমিগ্রেশন পার হন। মঙ্গলবার এ বিষয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম জানান, সাইমুম রেজা পিয়াসের দেশত্যাগে কোনো ধরনের নিষেধাজ্ঞা ছিল না।
এর আগে টাকা দাবির ওই ঘটনা প্রকাশ্যে এলে চাকরি হারান প্রসিকিউটর সাইমুম রেজা পিয়াস। পরবর্তীতে এ ঘটনাসহ ট্রাইব্যুনালের সার্বিক বিষয় অনুসন্ধানে চিফ প্রসিকিউটর একটি ‘ফ্যাক্টস ফাইন্ডিং কমিটি’ গঠন করে দেন। অভিযোগের প্রমাণ মেলার পরও গত ৮ মাসে ওই কমিটি কোনো প্রতিবেদন জমা দিতে পারেনি। তবে চিফ প্রসিকিউটর জানিয়েছেন, দ্রুতই কমিটি তদন্ত রিপোর্ট জমা দেবে।
এদিকে, জুলাই গণঅভ্যুত্থানের ঘটনায় দায়ের হওয়া মামলায় সাজাপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ওবায়দুল কাদেরসহ সংশ্লিষ্টদের প্রায় ১ হাজার কোটি টাকার সম্পদ বাজেয়াপ্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আনুষ্ঠানিক চিঠি পাঠিয়েছেন চিফ প্রসিকিউটর। জুলাই আন্দোলনের মামলায় সম্পদ বাজেয়াপ্তের প্রক্রিয়ায় প্রসিকিউশনের পক্ষ থেকে এটিই প্রথম আনুষ্ঠানিক পদক্ষেপ।
দেশ ছাড়লেন সাবেক প্রসিকিউটর সাইমুম রেজা
হাসিনা-কাদেরসহ সংশ্লিষ্টদের সম্পদ বাজেয়াপ্তে চিঠি
স্টাফ রিপোর্টার
অনলাইন
১ ঘন্টা আগে
৩ নভেম্বর (মঙ্গলবার), ২০২৬, ২ঃ৫২ (অপরাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
