সাভারের আশুলিয়ার নরসিংহপুর এলাকায় পোশাকশ্রমিক ও পুলিশের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। পুলিশ কয়েক রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করেছে।
মঙ্গলবার সকালের দিকে নরসিংহপুর এলাকায় এই ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, বিভিন্ন কারখানার শ্রমিকরা সকালের দিকে সড়কে নেমে এসে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে তারা সড়ক অবরোধ করেন। আগুন জালিয়ে দেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারগ্যাস ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করার চেষ্টা চালায়। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
সংগৃহীত
আশুলিয়ায় পোশাকশ্রমিকদের বিক্ষোভ, পুলিশের টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ
অনলাইন ডেস্ক
অনলাইন
১ ঘন্টা আগে
৩ নভেম্বর (মঙ্গলবার), ২০২৬, ১০ঃ৩১ (পূর্বাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
