রাতে রাজধানীতে বাসে আগুন

রাতে রাজধানীতে বাসে আগুন

ফন্ট সাইজ:

রাজধানীর কদমতলী থানার মাতুয়াইল মেডিকেলের পাশে পার্কিং করা একটি বাসে আগুন দেয়ার ঘটনা ঘটেছে। তবে কে বা কারা এই বাসটিতে আগুন দিয়েছে সে বিষয়টি জানা যায়নি।
সোমবার রাত ২টার দিকে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন কদমতলী থানার এসআই হাসান রহমান।
তিনি জানান, রাত ১১ টা ৪০ মিনিটের দিকে শ্রাবণ পরিবহনের একটি বাস পার্কিং করা অবস্থায় আগুনের ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখি বাস পুড়ে গেছে।
তিনি আরও বলেন, বাসের চালক হেলপার জানায় রাত ১১টা ২০ মিনিটের দিকে গাড়িটি ওখানে পার্কিং করে তারা খেতে গিয়েছিলেন। পরে এসে দেখে বাসটি দাউ দাউ করে আগুন জ্বলছে।