দেশকে অস্থিতিশীল করতে পার্শ্ববর্তী দেশ থেকে পরাজিত শক্তি উসকানি দিচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।
সোমবার দুপুরে সিলেটের একটি হোটেলের হলরুমে জেলা বিএনপি আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
আরও পড়ুন:
গাজীপুরে দেড় শতাধিক কারখানায় ছুটি
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, ‘জামায়াতের আমীর বলেছেন—আরেকটি বিপ্লব অপেক্ষা করছে। আট মাসের সরকারকে বেকায়দায় ফেলতে এই চেষ্টা।’
তিনি বলেন, ‘ঘোলা পানিতে মাছ শিকার করে বিএনপিকে বেকায়দায় ফেলে তারা ভাবছে ক্ষমতা দখল করবে। কিন্তু কেউ চোরাপথে পেছনের দরজা দিয়ে আসার চেষ্টা করলে সেটা মেনে নেওয়া হবে না।’
সংবাদ সম্মেলনে বিএনপির সহসাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী, জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ূম চৌধুরী ও সাধারন সম্পাদক এমরান আহমদ চৌধুরী।
আরও পড়ুন:
৪ মামলায় সাড়ে ১০ হাজার আসামি
