সংরক্ষিত মহিলা আসন-২৩ উপনির্বাচনে এলিজা জামানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। সোমবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় ইসি।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ত্রয়োদশ জাতীয় সংসদের শূন্য ঘোষিত মহিলা আসন-২৩ উপনির্বাচনে বিএনপি ও জোটের মনোনীত প্রার্থী এলিজা জামান
মনোনয়নপত্র দাখিল করেন। দাখিলকৃত ওই মনোনয়নপত্র বাছাইপূর্বক বৈধ ঘোষণা করা হয়। ঘোষিত সময়সূচি অনুযায়ী নির্ধারিত সময়ে প্রার্থিতা প্রত্যাহার না করায় চূড়ান্ত তালিকায় এলিজা জামানের নাম প্রকাশ করা হলো।
উল্লেখ্য, রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘিরে জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টির পদত্যাগের পর তার সংসদীয় আসন শূন্য হয়। এই আসনেই উপনির্বাচন অনুষ্ঠিত হবে।
