মিরপুরে পুলিশের গাড়িতে অগ্নিসংযোগের অভিযোগে আটক ১

মিরপুরে পুলিশের গাড়িতে অগ্নিসংযোগের অভিযোগে আটক ১

ফন্ট সাইজ:

রাজধানীর মিরপুরে গার্মেন্টস শ্রমিকদের আন্দোলন চলাকালে পুলিশের গাড়িতে অগ্নিসংযোগের অভিযোগে রাজিব চন্দ্র দাস নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে। রোববার রাতে রাজধানীর উত্তরা ৯ নম্বর সেক্টরের প্যারাগন মাঠ থেকে থেকে তাকে আটক করে উত্তরা পশ্চিম থানা পুলিশ।

জানা যায়, মিরপুরে গার্মেন্টস শ্রমিকদের আন্দোলন চলাকালে পুলিশের গাড়িতে অগ্নিসংযোগের বিষয়ে নিজের সম্পৃক্ততার কথা উল্লেখ করে তিনি ফেসবুকে একটি পোস্ট করেন। ওই পোস্টের সূত্র ধরে তাকে আটক করা হয়েছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা নেয়ার বিষয়টি প্রক্রিয়াধীন।তার বাড়ি শরীয়তপুরের তুলসারে।

গতকাল মিরপুরে শ্রমিকদের বিক্ষোভের সময়, একটি পুলিশ বক্সে আগুন দেওয়া হয়। মিরপুর-১১ নম্বর মেট্রো স্টেশনের নিচে পুলিশের একটি পিকাপে আগুন দেয়া হয়। আগুন নেভাতে গেলে ফায়ার সার্ভিসের কর্মীদের ওপরও হামলা ঘটনা ঘটে। উত্তরা পশ্চিম থানার ওসি মোহাম্মদ খালিদ মনসুর বলেন, ফেইসবুকে গাড়ি পোড়ানোর কথা স্বীকার করায় তাকে রোববার রাতে গ্রেপ্তার করা হয়েছে। রাজিব একটি পোশাক তৈরির কারখানার শ্রমিক বলে প্রাথমিকভাবে জানতে পেরেছি।