ঝিনাইদহ-২ আসনের সাবেক এমপি এবং বিএনপি চেয়ারপারসনের সাবেক উপদেষ্টা মসিউর রহমানের চতুর্থ মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে সকালে নিজ বাড়ি হরিনাকুন্ডু উপজেলার কন্যাদহ গ্রামে তার কবর জিয়ারত করেন তার পরিবারের সদস্যসহ দলীয় নেতাকর্মীরা।
বিকালে ঝিনাইদহ শহরের শিশু একাডেমি অডিটোরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান আবদুল আলীম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঝিনাইদহ জেলা বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও কেন্দ্রীয় ড্যাবের সহ- সাংগঠনিক সম্পাদক ডা. ইব্রাহিম রহমান বাবু, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মিরন, জেলা বিএনপির সদস্য জমির মোল্লা। আলোচনা সভায় সভাপতিত্ব করেন ঝিনাইদহ জেলা বিএনপির উপদেষ্টা ইয়াকুব মন্ডল।
আলোচনা সভা শেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, মরহুম খালেদা জিয়া, মুক্তিযোদ্ধা কমান্ডার মরহুম মসিউর রহমানের রুহের মাগফিরাত এবং দেশের শান্তি ও সমৃদ্ধি কামনায় দোয়া করা হয়।
