লাকসামকে মডেল উপজেলা হিসেবে গড়ে তোলা হবে: আজাদ

ফন্ট সাইজ:

কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনের এমপি শিল্প মন্ত্রণালয়ের সভাপতি মো. আবুল কালাম বলেছেন, লাকসাম উপজেলাকে একটি মডেল উপজেলা হিসেবে গড়ে তোলা হবে। সেই অনুযায়ী তিনি পৌরসভাসহ ৭টি ইউনিয়নের ৭২ ওয়ার্ডে উন্নয়নমূলক কাজ চলছে। গত সাত মাসে ৪৯টি উন্নয়নমূলক কাজের বিপরীতে ১৫ কোটি ৪ লাখ ৩১ হাজার ৫৯১ টাকার নতুন টেকসই সড়কের কাজ প্রায় সমাপ্তির পথে। গতকাল সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
আবুল কালাম বলেন, দ্বিতীয় পর্যায়ে স'ানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরে এলজিডির মাধ্যমে ২ কোটি ৮৬ লাখ টাকার কাজ সম্পন্ন হয়। এ ছাড়াও গ্রামের লোকজন সহজে যেন যাতায়াত করতে পারে, সেজন্য ২৬টি ক্ষুদ্র্র প্রকল্প কাজ বাস্তবায়িত হচ্ছে। তৃতীয় পর্যায়ে এমপি ঐকান্তিক প্রচেষ্টা ১৫ কোটি ৪৭ লাখ ৩১ হাজার ৫৯১ টাকার কাজ বরাদ্দ করা হয়েছে। ১২ হাজার ৬৩টি মিটার কাজের বিপরীতে ৮৮ লাখ টাকার কাজ বাস্তবায়িত হয়েছে। আরও ২৬টি ক্ষুদ্র প্রকল্প কাজ প্রায় সমাপ্তির পথে। এ ছাড়া, মুদাফফরগঞ্জ লাকসাম সড়ক প্রশস্তকরণ টেকসই উন্নয়নসহ সেতুর পরিবর্তে নান্দনিক ব্রিজ নির্মাণ করার জন্য সংশ্লিষ্ট দপ্তর থেকে অনুমোদন দেয়া হয়েছে। শিগগিরই কাজ শুরু করা হবে।
এ ছাড়া তিনি আরও বলেন, লাকসামে একটি সরকারি মহিলা কলেজ প্রতিষ্ঠার ব্যাপারে সংসদে জোরালো দাবি জানান। অপরদিকে, পাইলট বালিকা বিদ্যালয়কে সরকারিকরণের জন্য সংসদে আলোচনা হয়। গত ৭ই সেপ্টেম্বর লাকসাম নবাব ফয়জুন্নেসা সরকারি কলেজে আরও সাতটি বিষয়ে অনার্স কোর্স চালু করার জন্য শিক্ষামন্ত্রীর সঙ্গে আলোচনা করা হয়। শিক্ষামন্ত্রী তাৎক্ষণিকভাবে শিক্ষা সচিবকে নির্দেশনা প্রদান করেন।