ময়মনসিংহের নান্দাইল পৌরসভার বাইতুল মাহফুজ পোড়াবাড়িয়া মোড় জামে মসজিদের খুতবায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘স্বৈরাচার’ বলার অভিযোগে খতিব মাওলানা মোজাহিদুল ইসলামকে দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছে। গত ৩০শে অক্টোবর মসজিদ কমিটি এই সিদ্ধান্ত নেয়। দীর্ঘ তিন বছর দায়িত্ব পালনের পর এই অব্যাহতির ঘটনায় এলাকায় নানা আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।
স'ানীয় সূত্রে জানা যায়, গত ২৩শে অক্টোবর জুমার খুতবায় ‘মূর্তি ও ভাস্কর্যের ইতিহাস-ঐতিহ্য এবং তা থেকে মুসলমানদের উত্তরণ’ বিষয়ে আলোচনা করছিলেন খতিব। একপর্যায়ে শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যের প্রসঙ্গ টেনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘স্বৈরাচার’ বলে মন্তব্য করেন তিনি। পরবর্তীতে এই বক্তব্যের জেরে মসজিদ কমিটির সভাপতি ফেরদৌস ভূঁইয়া তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেন। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে স'ানীয় মুসল্লিদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়।
স'ানীয় বাসিন্দা আব্দুল হক ও সোলাইমান মিয়া জানান, খতিবদের কাজ কেবল নামাজ পড়ানো নয়, সত্য কথা বলাও তাদের দায়িত্ব। বক্তব্যে কোনো আপত্তি থাকলে তা আলোচনার মাধ্যমে সমাধান করা যেতো; এভাবে হঠাৎ অব্যাহতি দেয়া ন্যায়সঙ্গত হয়নি। অব্যাহতির সত্যতা স্বীকার করে খতিব মাওলানা মোজাহিদুল ইসলাম বলেন, ‘আমি কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত নই। বিষয়ভিত্তিক আলোচনা করতে গিয়ে আমি একটি উদাহরণ টেনেছিলাম। কিন' মসজিদ কমিটির সভাপতি প্রতিহিংসাবশত আমাকে অব্যাহতি দিয়েছেন।’
তবে অভিযোগ অস্বীকার করে মসজিদ কমিটির সভাপতি ফেরদৌস ভূঁইয়া বলেন, ‘খতিব জামায়াতের রাজনীতির সঙ্গে যুক্ত। এক বছর আগে এক ছাত্রদল নেতা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নামে দোয়া করতে চাইলে তিনি তা করতে অস্বীকৃতি জানান। এ ছাড়াও মসজিদে রাজনৈতিক আলোচনা করা এবং গত জুমায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘স্বৈরাচার’ বলার কারণে সর্বসম্মতিক্রমে তাকে অব্যাহতি দেয়া হয়েছে।
শেখ হাসিনাকে স্বৈরাচার বলায় নান্দাইলে মসজিদের খতিবকে অব্যাহতি
নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি
২ নভেম্বর (সোমবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
