নাগেশ্বরীতে ধর্ষণ মামলার আসামিকে গ্রেপ্তার দাবিতে মানববন্ধন

ফন্ট সাইজ:

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার সন্তোষপুর ইউনিয়নের কুটিনাওডাংগা (মাদার পাড়া) গ্রামের ভাতিজিকে ধর্ষণের প্রতিবাদের মানববন্ধন করেছে এলাকাবাসী। এ সময় তারা অভিযুক্ত জালাল উদ্দিন (৫৫) কে গ্রেপ্তার দাবি জানান। গতকাল অনুষ্ঠিত এ মানববন্ধনে এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
বক্তারা বলেন, মামলার এক সপ্তাহ অতিবাহিত হলেও আসামি গ্রেপ্তার না হওয়ায় প্রতিবাদ মিছিল ও মানববন্ধন করছেন তারা। মানববন্ধনে বক্তব্য রাখেন- হেকমত আলী, আব্দুস ছালাম, সোহরাব আলী, সুরতভান বেগম ও লাভলী বেগমসহ আরও অনেকে। মানববন্ধনে বক্তারা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে আসামি জালাল উদ্দীনকে গ্রেপ্তারের দাবি জানান।