প্রেস ক্লাব কুলাউড়ার ৩০ বছর পূর্তি উদ্‌যাপন

ফন্ট সাইজ:

প্রেস ক্লাব কুলাউড়ার ৩০ বছর পূর্তি উদ্‌যাপন করা হয়েছে। ৩১শে অক্টোবর রাতে প্রেস ক্লাব কার্যালয়ে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্যদিয়ে কেক কাটা হয়। এতে প্রেস ক্লাব সংশ্লিষ্ট সাংবাদিকসহ বিভিন্ন রাজনৈতিক দল ও শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিরা উপসি'ত ছিলেন। ৩০ বছর পূর্তি অনুষ্ঠানে প্রেস ক্লাব কুলাউড়ার সভাপতি, দৈনিক যুগান্তর প্রতিনিধি আজিজুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ও দৈনিক আমার দেশ প্রতিনিধি চৌধুরী আবু সাঈদ ফুয়াদের সঞ্চালনায় কেক কাটায় অংশ নেন এনসিপি কুলাউড়া উপজেলা শাখার আহ্বায়ক ফারুক উদ্দিন সুন্দর, যুগ্ম আহ্বায়ক অবসরপ্রাপ্ত অধ্যক্ষ শাহ আলম সরকার, মাহে মনি আর্টস অ্যান্ড স্পোর্টস মিউজিয়ামের সিইও হাবিবুর রহমান টুটু, বিশিষ্ট ব্যবসায়ী শেলুর রহমান, টাউন ক্লাবের সাধারণ সম্পাদক নাসির জামান খান জাকি, প্রেস ক্লাব কুলাউড়ার নির্বাহী সদস্য দৈনিক ভোরের আকাশ প্রতিনিধি বিশ্বজিৎ দাস, যুগ্ম সম্পাদক ইনকিলাব প্রতিনিধি নাজমুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মানবজমিন প্রতিনিধি আলাউদ্দিন কবির, সহ-সাংগঠনিক সম্পাদক দৈনিক মানবকণ্ঠ প্রতিনিধি জসীম চৌধুরী, কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির সহ-সাধারণ সম্পাদক সাইফুর রহমান, সংগঠক নুরুল ইসলাম খান বাবলা, প্রেস ক্লাব কুলাউড়া’র ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক জুয়েল দেব, নির্বাহী সদস্য দৈনিক যায়যায়দিন প্রতিনিধি আব্দুল আহাদ, দৈনিক সিলেট মিরর প্রতিনিধি জিয়াউল হক, অনলাইন নিউজ পোর্টাল শীর্ষ নিউজ’র জেলা প্রতিনিধি মামুনুর রশীদ মিতুল, দৈনিক সংগ্রাম প্রতিনিধি এম এস আলী, দৈনিক প্রতিদিনের কাগজ প্রতিনিধি আহমদ আলী, সংগঠক ইব্রাহিম মাহমুদ, প্রেস ক্লাব সদস্য আব্দুল ছালিক, মিলিপ্লাজার সহকারী ব্যবস'াপক জাহিদ আহমদ।