চট্টগ্রাম নগরীর আতুরার ডিপো এলাকায় খাবার তৈরিতে ক্ষতিকর কেমিক্যাল রং ব্যবহার, অস্বাস'্যকর পরিবেশে খাদ্য প্রস'ত ও খাবারে তেলাপোকার বিচরণসহ নানা অনিয়মের দায়ে একটি প্রতিষ্ঠানকে এক লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। একই অভিযানে আরও দু’টি প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
রোববার সকালে নগরীর আতুরার ডিপো এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক ফয়েজ উল্লাহ। এ সময় সহকারী পরিচালক আনিছুর রহমান উপসি'ত ছিলেন।
অভিযান সূত্রে জানা গেছে, খাদ্যপণ্য তৈরিতে কেমিক্যাল রং ব্যবহার, অপরিচ্ছন্ন ও অস্বাস'্যকর পরিবেশে খাবার প্রস'ত এবং খাদ্যদ্রব্যে তেলাপোকার অবাধ বিচরণের প্রমাণ পাওয়ায় মেসার্স তৃপ্তি ফুডস প্রোডাক্টকে এক লাখ টাকা জরিমানা করা হয়। এ ছাড়া নকল ডানো ক্রিম বিক্রি, খাদ্য প্রস'তে ব্যবহার নিষিদ্ধ ক্ষতিকর কেমিক্যালযুক্ত কেওড়া জল ও গোলাপজল বিক্রির অভিযোগে নিউ খাজা আজমির স্টোরকে সাত হাজার টাকা জরিমানা করা হয়। অন্যদিকে মেয়াদসংক্রান্ত তথ্য উল্লেখ না করে পণ্য মোড়কজাত ও বাজারজাত করার দায়ে মাবিয়া বেকারিকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে। উপ-পরিচালক ফয়েজ উল্লাহ জানান, ভোক্তাদের নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
চট্টগ্রামে খাবারে ক্ষতিকারক কেমিক্যাল, লাখ টাকা জরিমানা
স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম থেকে
২ নভেম্বর (সোমবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
