শাহজাদপুর প্রেস ক্লাবের দ্বিবার্ষিক কমিটি গঠন

ফন্ট সাইজ:

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার ঐতিহ্যবাহী ‘শাহজাদপুর প্রেস ক্লাব’-এর দ্বিবার্ষিক কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। সাধারণ সভায় উপসি'ত সদস্যদের সর্বসম্মতিক্রমে সভাপতি নির্বাচিত হয়েছেন সাবেক জিএস আল আমিন এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন রাসেল সরকার। গত শনিবার উপজেলা ক্রীড়া সংস'ার হলরুমে অনুষ্ঠিত সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে আগামী দুই বছরের জন্য এ কমিটি ঘোষণা করা হয়। এ সময় উপসি'ত ছিলেন প্রতিমন্ত্রী একান্ত সচিব আল মামুন, উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি ইকবাল হোসেন হিরু, সাবেক সাধারণ সম্পাদক জননেতা আরিফুজ্জামান আরিফ, সিনিয়র সহ-সভাপতি আব্দুল জব্বার, সাবেক সাংগঠনিক সম্পাদক আমির হোসেন সবুজ, সাবেক পৌর বিএনপি’র সভাপতি এমদাদুল হক নওশাদ, সাবেক পৌর বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি রেজাউল ইসলাম রাজা, পিপি এডভোকেট কে এম রায়হান।

এ ছাড়া সিনিয়র সহ-সভাপতি পদে শফিউল হাসান চৌধুরী লাইফ (ইত্তেফাক), সহ-সভাপতি আব্দুল কুদ্দুস (ভোরের কাগজ), সহ-সভাপতি মির্জা হুমায়ুন (আরটিভি)। ১নং যুগ্ম সাধারণ সম্পাদক জাকারিয়া মাহমুদ (মাইটিভি), যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম পলাশ (রাজধানী টিভি), সাংগঠনিক সম্পাদক পদে কোরবান আলী লাভলু (সমকাল), অর্থবিষয়ক সম্পাদক তরিকুল ইসলাম পলাশ (মুভি বাংলা টেলিভিশন), দপ্তর ও পাঠাগার বিষয়ক সম্পাদক মো. আব্দুল হান্নান (বাংলাদেশ সমাচার), প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মো. নয়ন আলী (সময়ের আলো), সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মো. বাবুল হাসান (চ্যানেল এস), তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মাহফুজুর রহমান মিলন (সকালের সময়), ক্রীড়া ও পরিবেশ বিষয়ক সম্পাদক আব্দুল কাদের সিদ্দিকী সংগ্রাম (দেশ রূপান্তর)। কার্যনির্বাহী কমিটির সদস্যরা হলেন- শ্রী বিমল কুমার কুণ্ডু (সংবাদ), সৈয়দ হুমায়ুন পারভেজ সাব্বির (জনকণ্ঠ), আবুল কাসেম (নয়া দিগন্ত), সাগর বসাক (দৈনিক মানবজমিন) ও আরিফুল ইসলাম দৈনিক (ইনকিলাব)।