আইন মেনে লন্ডনে গেলেন অন্তঃসত্ত্ব্বা বৃটিশ নারী

ফন্ট সাইজ:

আইন মেনে সিলেট থেকে বিমানের ফ্লাইটে লন্ডনে গেলেন বৃটিশ সেই নারী। তিনি ৬ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। শনিবারের ফ্লাইটে তার সিলেট থেকে লন্ডনে যাওয়ার কথা ছিল। ডাক্তারের সার্টিফিকেট না থাকার কারণে তিনি যেতে পারেননি। শেষে আইন মেনে গতকালই তিনি লন্ডনের উদ্দেশ্যে সিলেট ছেড়েছেন। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তারা লন্ডনের উদ্দেশ্যে সিলেট ত্যাগ করেন। এর আগে লন্ডন যেতে শনিবার সকালে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে যান। বিমানের কর্মকর্তা জানিয়েছেন, অন্তঃসত্ত্বা ওই নারীসহ মোট চারজন যাত্রী ছিলেন। তিনি ৬ মাসের অন্তঃসত্ত্বা হওয়ার কারণে ওই নারীকে নিয়ে ফ্লাই করতে রাজি হননি ক্রুরা। তারা বিষয়টিকে গুরুত্বপূর্ণ মনে করেন।

এ ছাড়া ওই নারীর সঙ্গে চিকিৎসকের কোনো কাগজপত্র ছিল না। ফলে তার লন্ডনযাত্রা বাতিল করা হয়। একইভাবে তার সঙ্গে থাকা পরিবারের অপর তিন সদস্যও যাত্রা বাতিল করেন। প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ ও ডাক্তারের লিখিত সাজেশন পাওয়ার পর সকালে অন্তঃসত্ত্বা ওই নারী যুক্তরাজ্যের উদ্দেশ্যে রওয়ানা দিয়েছেন। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সিলেটের স্টেশন ম্যানেজার শাকিল আহমেদ জানিয়েছেন, শনিবার চিকিৎসকের প্রত্যয়নপত্র না থাকায় ওই যাত্রীকে বিমানে ওঠার অনুমতি দেয়া হয়নি। তবে রোববার সকালে ওই যাত্রী প্রয়োজনীয় কাগজপত্র দেখানোর পর নিয়ম মেনে তাদের ফ্লাইটে যাওয়ার অনুমতি দেয়া হয়। সকালের ফ্লাইটে তারা লন্ডনের উদ্দেশ্যে সিলেট ত্যাগ করেছেন বলে জানান তিনি। তিনি জানান, ওই নারী বাংলাদেশি বংশদ্ভূত হলেও বৃটিশ নাগরিক। পরিবার নিয়ে কয়েক সপ্তাহ আগে তিনি সিলেটে এসেছিলেন।