তাড়াশে হাম-রুবেলার প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে কমিউনিটি সভা অনুষ্ঠিত

তাড়াশে হাম-রুবেলার প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে কমিউনিটি সভা অনুষ্ঠিত

ফন্ট সাইজ:

সিরাজগঞ্জের তাড়াশে হাম-রুবেলার প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে জনগণকে সম্পৃক্ত করে কমিউনিটি সভা অনুষ্ঠিত হয়েছে। ইউনিসেফের কারিগরি সহযোগিতায় ও ইসলামিক ফাউন্ডেশন তাড়াশের আয়োজনে পৃথক দু’টি কমিউনিটি সভা অনুষ্ঠিত হয়। গতকাল সকাল ৯টায় উপজেলার তালম ইউনিয়নের গোন্তা আব্দুল আজিজের বাড়ি এবং দুপুর ১২টায় একই ইউনিয়নের চাঁদপুর মজিবর মাস্টারের বাড়ি মক্তবে ওই কমিউনিটি সভা অনুষ্ঠিত হয়েছে। উপস্থিত জনগণের উদ্দেশ্যে সচেতনতামূলক বক্তব্য রাখেন কমিউনিটি সভা বাস্তবায়নকারী মোছা. মান্‌জু আক্তার বানু। এ সময় উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের মডেল কেয়ারটেকার মো. আব্দুল মাজিদ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। সভায় এলাকার বিভিন্ন বয়সের নারীরা অংশগ্রহণ করেন।