সীতাকুণ্ডে চেয়ারম্যান প্রার্থী হতে জসিম উদ্দিনের মতবিনিময়

সীতাকুণ্ডে চেয়ারম্যান প্রার্থী হতে জসিম উদ্দিনের মতবিনিময়

ফন্ট সাইজ:

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রাথমিক উদ্যোগ হিসেবে নিজ গ্রামের সর্বস্তরের মানুষের সঙ্গে মতবিনিময় করেছেন মো. জসিম উদ্দিন জসিম। শনিবার রাত ৮টায় সীতাকুণ্ডের ৭নং কুমিরা ইউনিয়নের মছজিদ্দা মোল্লাপাড়ায় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ, প্রবীণ মুরব্বি, স্থানীয় বাসিন্দা ও যুবসমাজের উপস্থিতিতে তার প্রার্থিতার উদ্যোগ, আসন্ন নির্বাচন এবং এলাকার উন্নয়ন ও মানুষের প্রত্যাশা নিয়ে আলোচনা হয়। এ সময় বক্তারা জসিম উদ্দিনের প্রার্থিতার উদ্যোগকে স্বাগত জানিয়ে তার পাশে থাকার এবং নির্বাচনে সহযোগিতার প্রত্যয় ব্যক্ত করেন। মো. সালেহ আহমেদের সভাপতিত্বে এবং তাওহীদুল ইসলাম ও মো. ইমরান হোসাইনের যৌথ সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন ফজল আহম্মদ, সালেহ আহমেদ, মো. বেলাল, শরিফ সওদাগর, হাশেম, জহির, আব্দুর রহমান, আবু তাহের, শফি, খলিলুর রহমান, শাহ আলম, মনা, জামাল ও নিজাম উদ্দিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
সভায় জসিম উদ্দিন জসিম বলেন, ‘আমি কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের প্রার্থী হিসেবে নয়, সর্বস্তরের সাধারণ মানুষের প্রতিনিধি হওয়ার প্রত্যাশা নিয়ে আপনাদের সামনে এসেছি। এ গ্রামের মানুষের সঙ্গে আমার দীর্ঘদিনের সম্পর্ক। এলাকার মানুষের মতামত, পরামর্শ ও সহযোগিতা নিয়েই আমি সামনে এগিয়ে যেতে চাই।