সাতক্ষীরার শ্যামনগরে বসেছিল ‘নক্ষত্রের অভিবাদন’। ‘গুণিজনের আলোয় আলোকিত হোক সমাজ’- প্রতিপাদ্যে অনুষ্ঠানটির আয়োজন করে শ্যামনগর উপজেলা প্রেস ক্লাব। শনিবার সন্ধ্যায় সাহিত্য, শিক্ষা, সাংবাদিকতা, মুক্তিযুদ্ধ, জনসেবা, কৃষি, ক্রীড়া, সংগীত ও সমাজসেবায় বিশেষ অবদান রাখায় গুণিজনদের সংবর্ধনা দেয়া হয়। একই অনুষ্ঠানে মেধা ও মননের স্বাক্ষর রাখা কয়েকজন ব্যক্তি ও শিক্ষার্থীকেও সম্মাননা জানানো হয়। শ্যামনগর উপজেলা অডিটোরিয়াম হলে সন্ধ্যা ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত চলে প্রথম পর্ব, গুণিজন সংবর্ধনা ও আলোচনা সভা। এরপর একই মঞ্চে প্রেস ক্লাবের সেক্রেটারি আসাদুজ্জামান লিটনের সঞ্চালনায় শুরু হয় দ্বিতীয় পর্ব, গ্রামীণ ঐতিহ্যবাহী জারি গান ও সাংস্কৃতিক অনুষ্ঠান। এ সময় সংবর্ধনা পান অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. কেরামত উল্লাহ, অবসরপ্রাপ্ত শিক্ষক স্বপন কুমার মুখার্জি, সাবেক দুর্নীতি দমন ব্যুরোর পরিচালক বীর মুক্তিযোদ্ধা আলহাজ এস এম মিজানুর রহমান, মনোতোষ মণ্ডল, আলহাজ মো. আরশাদ আলী মোড়ল, আলহাজ আবুল কালাম বাবলা এবং এস এম ফিরোজ হোসেন। এ ছাড়াও অনুষ্ঠানে মরণোত্তর সংবর্ধনা ও সম্মাননা দেয়া হয় তিনজনকে। তারা হলেন- শ্যামনগর প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি আনোয়ার হোসেন মল্লিক, সাবেক ইউপি চেয়ারম্যান বাবু বিশ্বনাথ দাস এবং বিশিষ্ট গীতিকার ও সুরকার অনিমেষ ব্যানার্জি।
প্রেস ক্লাবের সভাপতি সহকারী অধ্যাপক সামিউল মনিরের সভাপতিত্বে এবং সাংবাদিক গাজী আল ইমরানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শামসুজ্জাহান কনক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- থানার অফিসার ইনচার্জ সাফিউল ইসলাম পাটোয়ারী, উপজেলা বিএনপি’র আহ্বায়ক সোলায়মান কবীর, উপজেলা জামায়াতের নায়েবে আমীর সহকারী অধ্যাপক ফজলুল হক, সাতক্ষীরার জ্যেষ্ঠ সাংবাদিক কল্যাণ ব্যানার্জি এবং সাবেক ইউপি চেয়ারম্যান চেয়ারম্যান শেখ লিয়াকত আলী বাবু। সরকারি-বেসরকারি কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
শ্যামনগর প্রেস ক্লাবে ১০ গুণী ব্যক্তিকে সংবর্ধনা
শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি
২ নভেম্বর (সোমবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
