আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে নেত্রকোণা জেলার পূর্বধলা উপজেলার ৫ নম্বর ধলামূলগাঁও ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন বিশিষ্ট সমাজসেবক ও উপজেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য ইউনুস খান বাবুল। সম্প্রতি তিনি আনুষ্ঠানিকভাবে নির্বাচনী মাঠে নিজের অবস্থান জানান দিয়েছেন। এ সময় তিনি ধলামূলগাঁও ইউনিয়নের সকল শ্রেণি-পেশার মানুষ, মুরুব্বি, যুব সমাজ ও সর্বস্তরের জনগণের দোয়া, ভালোবাসা ও সমর্থন প্রত্যাশা করেন। স্থানীয় সূত্রে জানা যায়, ইউনুস খান বাবুল দীর্ঘদিন ধরে বিএনপি’র রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে জড়িত। একজন পরিচ্ছন্ন, সৎ ও সামাজিক মানুষ হিসেবে এলাকায় তার ব্যাপক পরিচিতি রয়েছে। তিনি সব সময় গরিব-দুঃখী মানুষের পাশে থেকেছেন। করোনার সময়সহ বিভিন্ন দুর্যোগে তিনি অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন। ইউনুস খান বাবুল বলেন, আমি পদ-পদবীর জন্য রাজনীতি করি না। মানুষের সেবা করার জন্য রাজনীতি করি।
আল্লাহ্ যদি সুযোগ দেন এবং ধলামূলগাঁওবাসী যদি আমাকে চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করেন, তাহলে একটি আধুনিক, উন্নত, মাদকমুক্ত ও দুর্নীতিমুক্ত ইউনিয়ন উপহার দেবো।
তিনি আরও বলেন, আমি জনগণের আমানত রক্ষা করবো। বয়স্ক ভাতা, বিধবা ভাতা, ভিজিডি, ভিজিএফসহ সরকারি সকল সুযোগ-সুবিধা প্রকৃত হকদারদের মাঝে স্বচ্ছভাবে বণ্টন করবো। শিক্ষা, স্বাস্থ্য ও রাস্তাঘাটের উন্নয়নে বিশেষ গুরুত্ব দেবো। যুব সমাজকে খেলাধুলা ও কর্মমুখী করার উদ্যোগ নেবো। ধলামূলগাঁও ইউনিয়নের একাধিক বাসিন্দা জানান, ইউনুস খান বাবুল একজন ভালো মনের মানুষ। তিনি নির্বাচিত হলে ইউনিয়নের সার্বিক উন্নয়ন হবে বলে তারা আশাবাদী। তরুণ ভোটারদের মাঝেও তার জনপ্রিয়তা লক্ষ্য করা যাচ্ছে।
