সেন্টমার্টিন উপকূলে ইউরিয়া সারসহ আটক ৯

সেন্টমার্টিন উপকূলে ইউরিয়া সারসহ আটক ৯

ফন্ট সাইজ:

মিয়ানমারে পাচারের সময় সেন্টমার্টিন দ্বীপের গভীর সমুদ্র থেকে ১০ হাজার কেজি ইউরিয়া সারসহ ৯ পাচারকারীকে আটক করেছে কোস্ট গার্ড। এ সময় পাচার কাজে ব্যবহৃত বোটটিও জব্দ করা হয়েছে। গতকাল দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান। কোস্ট গার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দিবাগত রাত দুইটার দিকে সেন্টমার্টিনের দক্ষিণ-পূর্ব গভীর সমুদ্রে ‘অপারেশন সার সুরক্ষা’র আওতায় বিশেষ অভিযান চালানো হয়। এ সময় একটি সন্দেহজনক বোটটি পালানোর চেষ্টা করলে ধাওয়া করে সেটিকে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে প্রায় আড়াই লাখ টাকা মূল্যের ১০ হাজার কেজি ইউরিয়া সার ও পাচারকাজে ব্যবহৃত বোটসহ ৯ জনকে আটক করা হয়। জব্দকৃত মালামালসহ আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।