Warning: Trying to access array offset on false in /var/www/vhosts/mzamin.com/httpdocs/app/core/FileCache.php on line 28

Warning: Trying to access array offset on false in /var/www/vhosts/mzamin.com/httpdocs/app/core/FileCache.php on line 28

Warning: unlink(/var/www/vhosts/mzamin.com/httpdocs/app/core/../../.cache/92e7a8f2b9f92be35a01d4e6d9eb370d.cache): No such file or directory in /var/www/vhosts/mzamin.com/httpdocs/app/core/FileCache.php on line 32
৯ বছর পর ট্রফি জিতে আরও যত রেকর্ড পাকিস্তানের - MZamin
৯ বছর পর ট্রফি জিতে আরও যত রেকর্ড পাকিস্তানের

৯ বছর পর ট্রফি জিতে আরও যত রেকর্ড পাকিস্তানের

ফন্ট সাইজ:

ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের শিরোপা জিতলো পাকিস্তান। লাহোরে শ্রীলঙ্কার বিপক্ষে ফাইনালে ৩২৬ রানের লক্ষ্য তাড়া করে জেতার পথে একাধিক রেকর্ডের জন্ম দিলো স্বাগতিকরা। ২০১৭ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের পর দীর্ঘ ৯ বছর পর কোনো বহুজাতিক ওয়ানডে টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হলো পাকিস্তান। এর আগের তিনটি ফাইনালে হারের পর প্রথম ঘরের মাঠে ওয়ানডে টুর্নামেন্ট জিতলো তারা। সিরিজে পাকিস্তান তিন ও শ্রীলঙ্কা দুই জয় নিয়ে ফাইনালে পা রাখে। ৪ ম্যাচের তিনটিতে পরাজিত হয়ে ছিটকে যায় ইংল্যান্ড। শ্রীলঙ্কা ৮ উইকেটে ৩২৫ রান তুললেও, ৯ বল ও ৩ উইকেট হাতে রেখেই জয় নিশ্চিত করে পাকিস্তান। শাহিন শাহ আফ্রিদির নেতৃত্বে দলটির এ স্মরণীয় জয়ে হয়েছে দারুণসব রেকর্ডও। ম্যাচটির উল্লেখযোগ্য সব রেকর্ড মানবজমিন পাঠকদের জন্য তুলে ধরা হলো।

৩২৬ রান তাড়া: যেকোনো ওয়ানডে টুর্নামেন্টের ফাইনালে এটি যৌথভাবে সর্বোচ্চ সফল রান তাড়া। ২০০২ সালে ন্যাটওয়েস্ট ত্রিদেশীয় সিরিজের ফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে ৩২৬ রান তাড়া করে জেতে ভারত। পাকিস্তান সেই রেকর্ড স্পর্শ করলো।

৬৫৬ রান: লাহোরের ফাইনালে দুই দল মিলে করেছে ৬৫৬ রান। ওয়ানডে ফাইনালের ইতিহাসে এটিই সর্বোচ্চ। এর আগে ২০০২ সালে লর্ডসে ভারত ও ইংল্যান্ড মিলে করে ৬৫১ রান।
ফখরের জোড়া সেঞ্চুরি: তিনটি ওয়ানডে ফাইনাল খেলে দুটিতেই সেঞ্চুরি করলেন ফখর জামান। এর আগে ২০১৭ চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে ভারতের বিপক্ষে সেঞ্চুরি করেন তিনি। ওয়ানডে ফাইনালে একাধিক সেঞ্চুরি করা পাকিস্তানের দ্বিতীয় ব্যাটার ফখর। এর আগে শুধু সাঈদ আনোয়ারের এই কীর্তি ছিল।
রান তাড়ায় সেঞ্চুরি: ওয়ানডেতে ৩০০ বা এর বেশি রান তাড়া করতে নেমে এটি ফখরের চতুর্থ সেঞ্চুরি। পাকিস্তানের হয়ে এই কীর্তিতে তিনিই সবার উপরে।

৪০০০ রান: ওয়ানডের ৯৬তম ইনিংসে ৪০০০ রান করেছেন ফখর, যা কোনো পাকিস্তানি ব্যাটারের দ্বিতীয় দ্রুততম। তার সামনে থাকা বাবর আজম এ মাইলফলকে পৌঁছান ৮২ ইনিংসে।

আরাফাত মিনহাসের কীর্তি: আট ম্যাচের ওয়ানডে ক্যারিয়ারে দুটি পঞ্চাশোর্ধ্ব ইনিংস ও দুবার পাঁচ উইকেট শিকার করেছেন তরুণ অলরাউন্ডার আরাফাত মিনহাস। ওয়ানডে ক্যারিয়ারের প্রথম ১০ ম্যাচের মধ্যে এই ডাবলের কীর্তি কেবল তার এবং নামিবিয়ার জেজে স্মিটের রয়েছে।

কামিন্দু মেন্ডিসের ইনিংস: লঙ্কান ওপেনার কামিন্দু মেন্ডিসের করা ১৩১ রান ওয়ানডে ফাইনালের ইতিহাসে শ্রীলঙ্কার তৃতীয় সর্বোচ্চ ব্যক্তিগত সংগ্রহ।