দ্বৈত আচরণ নিয়ে মুখ খুললেন অনুপমা

দ্বৈত আচরণ নিয়ে মুখ খুললেন অনুপমা

ফন্ট সাইজ:

মানুষের আচরণ ও চিন্তাভাবনার পরিবর্তন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের মতামত জানিয়েছেন জনপ্রিয় দক্ষিণী অভিনেত্রী অনুপমা পরমেশ্বরন। একই কাজ একজন করলে সমালোচনা, অন্যজন করলে স্বাভাবিক- মানুষের এমন দ্বৈত আচরণ নিয়ে কথা বলেছেন তিনি। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যক্তিগত পছন্দ, মানুষের বিচার করার প্রবণতা ও মানসিক শান্তি নিয়ে নিজের মত তুলে ধরেছেন অভিনেত্রী। অনুপমা জানান, একসময় যে কাজের জন্য কাউকে অপরাধবোধে ভোগানো হতো, পরিস্থিতি ও মানুষের ভূমিকা বদলে গেলে সেই একই কাজ স্বাভাবিক হয়ে যায়। তিনি বলেন, নিজের আনন্দ প্রকাশ করা কিংবা কাছের মানুষের প্রতি কৃতজ্ঞতা জানানো নিয়েও অনেকে অযথা সমালোচনা করেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে মানুষের সঙ্গে যোগাযোগ রাখতে ভালোবাসেন বলেও জানিয়েছেন অভিনেত্রী। তবে এর জন্য নিজের মানসিক শান্তির সঙ্গে আপস করতে চান না তিনি। অনুপমার ভাষায়, ভালোবাসা ও কৃতজ্ঞতা সত্যি প্রমাণ করতে সবকিছু প্রকাশ্যে দেখানোর প্রয়োজন নেই। তিনি আরও বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমের বাইরেও জীবনে অনেক দায়িত্ব ও চ্যালেঞ্জ রয়েছে। তাই অনলাইনে অন্যের জীবন দেখে পুরো ঘটনা না জেনেই কাউকে বিচার করা ঠিক নয়। পোস্টের শেষ দিকে অনুপমা আবারো দ্বৈত আচরণের বিষয়টি তুলে ধরেন। তবে কাকে উদ্দেশ্য করে এসব কথা বলেছেন- তা স্পষ্ট করেননি এ অভিনেত্রী।