একাকী জীবনে বিষণ্ন নূতন

একাকী জীবনে বিষণ্ন নূতন

ফন্ট সাইজ:

একসময়ের ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় মুখ চিত্রনায়িকা নূতন। তিন শতাধিক সিনেমায় অভিনয় করে পেয়েছেন দর্শকের ভালোবাসা। তবে সময়ের পরিবর্তনে ব্যস্ততা আর নেই। ব্যক্তিজীবনেও নেমে এসেছে একাকিত্ব। স্বামী, মা-বাবা ও ভাইকে হারানোর শূন্যতা তাকে প্রতিনিয়ত কষ্ট দেয়। দেশের বাইরে থাকেন একমাত্র মেয়ে ও নাতি-নাতনিরা। সম্প্রতি এক অনুষ্ঠানে নিজের নিঃসঙ্গতা, পুরনো স্মৃতি এবং চলচ্চিত্রশিল্পীদের অবমূল্যায়ন নিয়ে মনের কথা তুলে ধরেন এ অভিনেত্রী।