নিষিদ্ধ পান মসলার বিজ্ঞাপনে কাজ করায় আইনি ঝামেলায় পড়েছেন বলিউড অভিনেতা অজয় দেবগন। এ ঘটনায় মহারাষ্ট্র খাদ্য ও ওষুধ প্রশাসনের পাঠানো নোটিশের বিরুদ্ধে বোম্বে হাইকোর্টে আবেদন করেছেন তিনি। অজয় বলেন, পান মসলা তৈরির প্রতিষ্ঠানকে বাদ দিয়ে শুধু অভিনেতাদের নোটিশ দেয়া ঠিক হয়নি। একই অভিযোগে শাহরুখ খান ও টাইগার শ্রফকেও নোটিশ পাঠানো হয়েছে। প্রশাসনের দাবি, প্রাথমিক তদন্তে তিন অভিনেতার বিরুদ্ধে আইন ভাঙার প্রমাণ পাওয়া গেছে।
আইনি ঝামেলায় অজয় দেবগন
বিনোদন ডেস্ক
২ নভেম্বর (সোমবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
